তিতলি বসেছিল ওদের বাড়ির ছাদে যেমন রোজকার মতো। সবাই ঘুমোচ্ছে। তিতলি ওর ব্ল্যাঙ্কেট আর বালিশ নিয়ে এসেছিল। রাতে তারা দেখে ঘুমোতে গেলে ওর ভালো ঘুম হয়। একমাস হয়ে গেছে ওর বেস্ট ফ্রেন্ড হারিয়ে গেছে। কিন্তু ওর মনে হচ্ছিল যেন গতকালকের কথা। কালকে ওর স্কুল ছিল। হঠাৎ সবকিছু চুপ হয়ে গেল ও দেখলো দুটো লোক কালো স্যুট আর সানগ্লসে পড়ে রাস্তায় আস্তে আস্তে হাঁটছে। তুমি লুকিয়ে ছিলে? একজন ওদের থেকে জিজ্ঞাসা করল? হ্যাঁ এমন জায়গায় যে আমাদের boss ও খুঁজে পাবে না।

তিতলি ভয়ে জমে গেলো ওর ওয়ালেটটা পড়ে গেল আর আওয়াজ করলো। লোকগুলোর একজন বলল, তুমি কিছু শুনতে পেলে? আমি বলছি আমি কিছু শুনতে পেলাম চেক করতে যাব। boss বলেছিল এই সময় যেন কেউ কাছাকাছি না থাকে আর কেউ যদি থাকে তাকে নিয়ে যেতে হবে, boss এর কাছে। আর একটা লোক বলল না না কিছু ছিল না। এরপর ওরা শুধু চলে গেল তারপর তিতলি তাড়াতাড়ি করে লুকোতে গেল। যাতে কেউ দেখতে না পায়।

’এই তুমি ওখানে হ্যালো’, পিছন থেকে একজন জিজ্ঞাসা করল। তিতলি এতো জোরে পিছন ঘুরে দেখতে গেলো যে পড়ে গেল, দেখলো একজন হনুমান সোয়েটার, monkey একটা সোয়েটার পড়ে দাঁড়িয়ে আছে। তুমি কে? তিতলি অবাক হয়ে জিজ্ঞাসা করল। আমি একজন প্রফেসর। হ্যালো তোমার বেস্ট ফ্রেন্ড কি মিসিং হয়ে গেছিল এক মাস আগে? তিতলি তখনই বুঝতে পারলো ওর বেস্ট ফ্রেন্ডের কথাই বলছে। । ও একমাস আগেই হারিয়ে গেছে । ওদের ছোটো শহরে এরকম ঘটনা খুব বেশি ঘটে না। তারপর হনুমানটা বলল আমি জানি ও কোথায়। ওই লোকগুলো যে দেখলে ওরা লুকিয়ে রেখেছে । তিতলি এত তাড়াতাড়ি ওর সঙ্গে গেল ও বুঝতে পেরেছিল যে হারিয়ে যাওয়া মানুষটাই ওর বেস্ট ফ্রেন্ড। একবার আবার জিজ্ঞেস করল ও একজ্যাক্টলি কে বোঝা গেছে এবং ও হনুমান আর ও প্রফেসর কিন্তু হনুমান বলল নাম বলা যাবে না। আমি একটা রিসার্চ করছি। রিসার্চটা খুব দরকারি কিন্তু এই যে লোকজন দেখছো আর ওদের যে বস সে কিছু ভালো চায় না । ও শুধু চায় যেন সবকিছু ওর ই থাকে । আমি আমি একটা দরকারি রিসার্চ করছি। ও আমার ল্যাবের জিনিসপত্র সবকিছু নিয়ে নিল। তারপর হনুমানটা তিতলিকে জিজ্ঞাসা করল তুমি অবাক হওনি যে আমি কথা বলতে পারি এমনিতে সকলেই অবাক হয়। তুমি নিশ্চয়ই অবাক হয়েছিলে? তখন তিতলি বলল আমি আমার স্বপ্নে দেখি যে জন্তু জানোয়ার কথা বলছে । আমি আর আমার প্রিয় বন্ধু ভাবি যে এটা সত্যি কথা। এটা কোন স্বপ্ন নয়। নিশ্চয়ই এমন কোনো জায়গা আছে যেখানে জন্তু জানোয়াররা কথা বলতে পারে। আমি অবশ্যই একটু অবাক হয়েছিলাম এরকম একজন হনুমান কথা বলছে। তারপর আবার হঠাৎ শুনতে পেলো ওই লোকগুলোর আওয়াজ । তাড়াতাড়ি যাও। আরেকটু পরে সূর্য উঠবে। আমার বেস্ট ফ্রেন্ড কিভাবে এর মধ্যে জড়িয়ে পড়ল? হনুমান বলল আমার ল্যাবের সাপ্লাই গুলো নিয়ে যারা ল্যাবএ ছিল তারা বলেছিলো আমার আর ওখানে থাকা নিরাপদ নয়। ওরা অন্যদেরও প্রোডাক্ট নিয়ে নিতে পারে তারপর আমি হনুমানের মত অ্যাক্ট করতে শুরু করেছিলাম । একমাস আগে একদিন আমি গাছে বসে আছি দেখছিলাম কিছু ফল পাওয়া যায় কি না ।

আর রাতে কোথায় থাকা যায় । সেই সময় আমি দেখতে পেলাম কাল চশমা পরা লোকগুলো মনে হলো ওরা একই লোক কারণ ওদের হাতে ওই একই রকম ব্যাগ ছিল। সেই সময় আমি তোমার বেস্ট ফ্রেন্ডকে দেখতে পেলাম আর লোকগুলো কথা বলছিল ওরা কি করবে ওদের প্ল্যান কি ছিল। তোমার বন্ধু এই সমস্ত শোনার পর মনে চিন্তা করলে যে ‘না আমার এখানে থাকা উচিত নয়। আমি এখান থেকে চলে যাই ।’ সে তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করল, সেই সময় ওদের গ্রুপের যে boss সে দেখতে পেল আর তারপর boss বলল ওকে নিয়ে এসো ও আমাদের সমস্ত প্ল্যান জানতে পেরেছে ও আর এখানে থাকতে পারবে না। তারপর ও একটা ভ্যান নিয়ে এলো তোমার বন্ধুকে তার মধ্যে নিয়ে ওখান থেকে চলে গেল। ভাবল এবার ধরতে হবে এদের না ধরলে তো আমি কাউকে খুঁজে পাবো না । সেটা শুনে হনুমানটা বলল হ্যাঁ আমি তো সেটাই বলতে চাইছিলাম চলো তাড়াতাড়ি চলো। ওদের আওয়াজ শোনা যাচ্ছে ওদের আওয়াজ শুনতে শুনতে একটা অন্ধকার গলি আসলো। এই অন্ধকার গলিটা খুব সরু ছিল আর গলির রাস্তায় অনেক জল ছিল সেটার জন্য হনুমানটা বলল যে তুমি আমার পিঠে এসো তাহলে তোমার পা ভিজে যাবে না। এটা শুনে তিতলি একটু হেজিটেট করে বলল আমাকে ফেলবে না কিন্তু। এই হনুমান বলল, না না আমি তোমায় ফেলবো না, এখন তুমি আমার সঙ্গে এসো। তারপর হনুমানের পিঠে বসে গলির পাশ দিয়ে যেতে শুরু করল। একটা জায়গায় এসে দেখলো গলিটা দুটো ভাগ হয়ে গেছে এক দিকটা একদম অন্ধকার আর অন্য দিকটা একটু আলো আসছে। হনুমানটা একটু ভাবল ভেবে বলল চলো, ওই যে দিক থেকে আলো আসছে ওই দিকেই যাই । তখনই দেখা গেল boss কে আর boss এর হাতে একটা বড় স্কার ছিল। একটা কোট একটা জুতো একটা জিন্স পড়ে বসেছিল কোথায়। তারপর সেই লোকগুলো যারা তিতলিকে অলমোস্ট ধরে ফেলেছিল তারা বলল এদিকে আসুন boss, দারুণ জায়গা পেয়েছি বলেছিলাম কেউ খুঁজে পাবে না । boss বললো, আমি নাকি খুঁজে পাবো না। তারপর হনুমানটা বলল এদিকে আস্তে আস্তে এসো, ওখানে ওরা শুনতে পেল যে তিতলির বেস্ট ফ্রেন্ড বলছে ‘হেল্প হেল্প আমি এখানে আমাকে তোমার দেখতে পাচ্ছ?’ তবে যখনই দেখতে পেল boss ওর দিকে আসছে ও চুপ হয়ে গেল। তারপর ভান করছিল যে যেন ও ঘুমোচ্ছে। তিতলি হনুমানকে বলল হ্যাঁ এটাই তো আমার ফ্রেন্ড চলো ওই দিকে যাই এসো। তারপর ওরা ছাদের উপর থেকে আস্তে আস্তে ওর বন্ধুর রুমের দিকে বন্ধু যে রুমে আছে সেই রুমে গেল। সেই সময় তিতলি ঘড়িতে দেখল পাঁচটা বাজে আর এক ঘণ্টা পরেই তো সূর্য উঠবে। ওদের দেখে তিতলির বেস্ট ফ্রেন্ড বলল আমাকে এখান থেকে তোমরা উদ্ধার করো। তোমাদের দেখতে পেলে তোমাদেরও ওরা বন্দি করে নেবে। হনুমান টা ওদের পিঠে নিয়ে ছুটতে শুরু করল। আর বস দেখতে পেয়ে চিৎকার করলো কে? কে পালিয়ে যাচ্ছে? তারপর ওদেরকে আর খুঁজে পেল না।