যদি এমন হতো মানুষ না তো,
AI দেশের নেতা ।
petabyte এ মাইনে পেতো,
মন্ত্রী বেকার ভাতা ।

ভোট গুলো সব Bot দিয়ে হয়,
Prompt এ নেতার ভাষণ ।
দিনের শেষে RAM এরই জয়,
Server এ তার আসন ।

মানুষ হলো বিবেক বিহীন,
হারালো তার সত্তা ।
শপথ নিলো Robot মেশিন,
কৃত্তিম বুদ্ধিমত্তা ।